সর্বশেষঃ
শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট বার,আইনজীবী ও তাদের পরিবারের জন্য করোনা ভ্যাকসিন চায়

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আইনজীবী ও তাদের পরিবারকে আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পাঠানো এক পত্রে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুরোধ জানায়।

ওই পত্রে বলা হয়, করোনা প্রার্দুভাবের শুরু থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনকে আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। এখনও অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন।

এ প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা যাতে এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পান সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবর আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আবেদনকে সমর্থন করে।

পত্রে উল্লেখ করা হয়, ‘যেহেতু আইনজীবীদের মধ্যে অনেকেই করোনায় মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ হয়েছেন/হচ্ছেন, সেহেতু আইনজীবীগণ ও তাদের পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন সুবিধার আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12