সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সিলেটের হাবিবুর রহমান এমপি শপথ নিলেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী হাবিবুর রহমান হাবিব শপথ নিয়েছেন ।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৪ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পান ২৪ হাজার ৬০৪ ভোট।

নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। আসনটিতে মোট ১৪৯টি কেন্দ্রে ভোট দেন এক লাখ ১৪ হাজার ৩০৯ জন ভোটার। আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৩৯০ এবং নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৪৮৩।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12