সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য মিয়ানমার এখনও নিরাপদ নয়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এখনও নিরাপদ নয় বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ও তদন্তকারী ইয়াং হি লি।

তিনি শুক্রবার জাতিসংঘের সাধারণ সভায় উপস্থাপিত এক প্রতিবেদনে এই কথা জানান বলে জানিয়েছে ইরানের নিউজ সাইট পার্সটুডে।

ইয়াং হি লি বলেন, নিজেদের দেশে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

তিনি বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে এখনও যেসব রোহিঙ্গা আছে, তাদের ওপর নির্যাতন ও নিপীড়ন অব্যাহত আছে।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, রোহিঙ্গারা তাদের গ্রাম ছেড়ে চলে গিয়েও ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। তারা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

তিনি বলেন, তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণগুলোও কমছে। এটি অব্যাহত থাকলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিরাপদ বা টেকসই হবে না।

ইয়াং হি লি বলেন, পরিবার-গণনা প্রক্রিয়ার প্রশাসনিক রেকর্ড থেকে রোহিঙ্গাদেরকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সম্ভাবনা কমে যাচ্ছে।

তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতীয় শনাক্তকরণ কার্ড দেয়ার কথা বলছে। কিন্তু এতে রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টির সমাধান হবে না।

২০১৭ সালে আগস্ট মাসে মিয়ানমারের সামরিক বাহিনী দমনপীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12