সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত : প্রিন্ট ও টেলিভিশনের অনলাইন সংস্করণেও অনুমোদন লাগবে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত ,সকল প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্যও সরকারের অনুমোদন নিতে হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘প্রিন্ট মিডিয়া যদি তাদের প্রিন্ট সংস্করণ হুবহু অনলাইনে দেয়, তাহলে অনুমোদন লাগবে না। কিন্তু এর থেকে নড়চড় হলে অনুমোদন লাগবে।’

সোমবার (৩১ আগস্ট) জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দেশের সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং রেডিওর অনলাইন নিউজ পোর্টাল চালানোর জন্য আলাদা আলাদা নিবন্ধন বাধ্যতামূলক করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মন্ত্রিসভার বৈঠক সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যোগ দেন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে যোগ দেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পত্রিকাগুলো যদি হুবহু কাগজে যা ছাপছে, সেটাই যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে কোনো অনুমতি (নিবন্ধন) লাগবে না। কিন্তু যদি কেউ ভেরিয়েশন করে তখন তাকে অনুমতি নিতে হবে।’

তিনি বলেন, ‘রেডিও-টেলিভিশন তো অনলাইন করার জন্য নয়। তারপরও নিজেদের মাধ্যমের অনলাইন করতে হলে রেডিও-টেলিভিশন দুটোকেই অনুমতি নিতে হবে। নিবন্ধন নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা-অযোগ্যতা, নিবন্ধন ফি, কর্তৃপক্ষ নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল এবং বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিও সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না।’

এগুলো অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার বৈঠকে খসড়া উপস্থাপন করা হয়েছে এবং এনিয়ে আলোচনা করা হয়েছে, বলেন তিনি।

অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য কমিশন গঠনের বিদ্যমান নীতিমালার বিধান রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ পর্যন্ত সম্প্রচার কমিশন না হবে, ততক্ষণ তথ্য মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে সেটাই কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে।’

শেখ কামালের জন্মদিন উদযাপন:
মাদক-সংক্রান্ত মামলার বিচারের আদালত গঠনের জন্য এবং এ জাতীয় মামলার জট কমানোর জন্য পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল গঠনের বিধান বাতিল করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল ২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও, মন্ত্রিসভায় মেডিকেল কলেজ (পরিচালনা কমিটি) (বাতিল) বিল-২০২০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

এ সভায় ২০১২ সালের ২ জানুয়ারি গৃহীত সোনাদিয়া দ্বীপে সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বিল ২০১২-এর খসড়া নীতিগত অনুমোদনে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিল করার প্রস্তাবও মঞ্জুর করে।

অন্যদিকে, জাতির পিতার বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন প্রতি বছরের ৫ আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন করার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা এবং দিনটিকে ‘ক’ সিরিয়ালে (তালিকায়) অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12