সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বেসামরিক বিমানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুলের সম্পদের হিসেব চেয়েছে দুদক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম ও তারস্ত্রীর স্থাবর এবং অস্থাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কামাশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত নামে/বেনামে সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার (২২ সেপেটম্বর) দুদকের জনসংযোগ শাখা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের দপ্তর থেকে সম্পদ বিবরণী জমা চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম, তার স্ত্রীর এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, সম্পদ আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

 সহকারী প্রকৌশলী ইউনুস ভূইয়া ও তার দুই স্ত্রীর সম্পদের নোটিশ

এদিকে সিভিল এভিয়েশন-২, এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভূইয়া ও তার দুই স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।

থাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতেই দুদক এবার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে।

নোটিশে সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভূইয়া,তার ২ জন স্ত্রী মিসেস মরিয়ম নেছা ও স্ত্রী মিসেস মারুফা আক্তার এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী উক্ত নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।
#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12