সর্বশেষঃ
ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বিএনপি মহসচিব ফখরুলসহ ৪ নেতার জামিন লাভ

দূরবীন নিউজ প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা এই মামলাটি।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এ সময়ের পর তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তারা জামিন চাইলে তা বিবেচনা করতেও বলা হয়েছে আদেশে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও শাহীন মৃধা।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় গত ২৬ নভেম্বর মঙ্গলবার বিএনপি নেতৃবৃন্দ এবং আইনজীবীদের একটি মিছিল হয়।

ওই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আইন সম্পাদকসহ ২৮ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত চারজনের আগাম জামিন মঞ্জুর করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12