সর্বশেষঃ
ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজপথে দেশ থেকে বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ১১ দল । আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের বর্তমান চলমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক তৈরি করে তারা তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছি।

মামুনুল হক আরও বলেন, আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবো। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরা হওয়া বাংলাদেশেকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরইমধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় শাহাদাতবরণ করেছেন জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে রাস্তাঘাটে যানবাহনে আগুন লাগানো হয়েছে-যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি।

সরকার কঠোর হাতে এই নৈরাজ্যকে দমন করবে-এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা জরুরি। তবে, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এরইমধ্যে যতজনের প্রাণ গেছে সব পরাজিত শক্তির হামলায় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করি। তবে, মনে করি না প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

অবশ্যই মাঠপর্যায়ে দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের পথে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন।
# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12