সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

প্রকৌশলী দেলোয়ার হত্যা: আবারো দ্রুত বিচারের দাবি আইইবি’র

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (৫০) হত্যার অধিকতর তদন্ত করে আবারো দ্রুত বিচারের দাবি জানিয়েছে প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (৬ জুন) অনলাইনে আইইবি’র ৬৯৭ তম নির্বাহী কমিটির সভায় আইইবি’র নির্বাহী কমিটির সদস্যরা আবারো এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি করেন।

সভায় আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা বলেন, প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। অধিকতর তদন্তের মাধ্যমে আরো যদি কেউ জড়িত থাকে তাহলে এদের বের করে আবারো দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের বিচারেরর দাবি জানাচ্ছি।

এর আগে গত ০২ জুন আইইবি ঘোষিত প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যাকান্ডের অধিকত তদন্ত ও দ্রুত বিচার চেয়ে সারা দেশের প্রকৌশলীরা নিজ কর্মস্থলে থেকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন। এছাড়া সারা দেশের আইইবি’র সকল কেন্দ্র, উপ-কেন্দ্র, প্রকৌশলী সংস্থা, প্রতিষ্ঠানসহ সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে হত্যার দ্রুত বিচার চেয়ে ব্যানার টানানো হয়। এছাড়া প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যার পর থেকেই দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে আইইবি। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12