সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ঢাকায় আদালতের ছাদের পলেস্তারা ভেঙে দুদক কর্মকর্তা আমিনুল আহত

দূরবীণ নিউজ প্রতিনিধি:
আদালতের ছাদের পলেস্তারা ভেঙে পড়ার ঘটনায় আহত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো.আমিনুল ইসলাম। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শিরা জানায়, ঢাকার চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাশে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। এতে দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলাম গুরুতর আহত হন। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আহত দুদকের সহকারী পরিচালক গণমাধ্যমকে বলেন, সকালে অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে মারাত্মকভাবে হই। আমার সহকর্মীরা তাৎক্ষণিক ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়। অল্পের জন্য আমি বেঁচে গেছি।

দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, ‘আমরা আশা করেছিলাম সিজেএমের নতুন ভবনে আমাদের অফিসের জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু নতুন ভবনের পরিবর্তে আমাদের জায়গা হয় পুলিশ সুপার কার্যালয়ের তৃতীয় তলায়। ভবনটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, ‘আমিনুল স্যারের ওপর যেভাবে পলেস্তারা ভেঙে পড়েছে, তাতে প্রাণহানিসহ আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এখন আমাদের সবাই আতঙ্কের মধ্যে আছে। আমরা দ্রæত এখান থেকে নিরাপদ স্থানে আমাদের অফিসটি স্থানান্তরের দাবি জানাচ্ছি।’

মহানগর সিনিয়র স্পেশাল জজের অধিক্ষেত্রাধীন দুদকের জিআর শাখাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সংলগ্ন ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের তিন তলায় অবস্থিত। পুরনো এ ভবনে আগে কয়েকটি এজলাস থাকলেও এখন তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12