সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ডিএসসিসি’র চিরুনি অভিযানের ১৫তম দিনে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় চিরুনি অভিযানের ১৫তম দিনের মোট ১০০টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৮টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৮টি মামলা দায়ের ও ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এ ১৫ ও ১৬ নং ওয়ার্ডের ধানমন্ডি এলাকা এবং অঞ্চল-২ এ ১২ নং ওয়ার্ডের মালিবাগ এলাকা ও অঞ্চল-৩ এ আজিমপুর কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৮টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৩টি মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ১টি মামলা দায়ের ও ৩৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলোর নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী ৭টি স্থাপনা পরিলক্ষিত হওয়ায় স্থাপনাগুলোর মালিকদেরকে দ্রুত পরিবেশের উন্নতি করার জন্য ভ্রাম্যমাণ আদালতগুলো তাদেরকে সতর্ক করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12