সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ডিএনসিসির কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু’র সম্পদের হিসেব চেয়েছে দুদক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম সেন্টু’র স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

আজ রোববার (১৯ সেপ্টম্বর) দুদকের সংশ্লিষ্ট শাখা থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশে ডিএনসিসির ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম সেন্টুর নিজের, তার স্ত্রীর ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তার অর্জিত সম্পদের বিস্তারিত বিবরণী চেয়েছে দুদক।

দুদকের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাপ্ত ওইসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুদক এবার নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরনী দাখিল করতে নোটিশ পাটিয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে চাহিদা মোতাবেক সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইন মোতাবেক নোটিশ প্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণরে বিধান রয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12