সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

টিসিবি’র সাবেক কর্মকর্তা আজম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
টিসিবি’র সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আলতাফ হোসেন বাদী হয়ে গত বুধবার (৩ জুন) দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন । মামলা নং-০১।

গণমাধ্যকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান,
মামলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি, ঢাকা ) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তাঁর স্ত্রী জাহান আরাকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিগণ পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬ শত ৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ নিজেদের দখলে রেখেছেন এবং জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে উক্ত সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করায় দুদক আইন,২০০৪ এর ২৬ (২), ২৭(১) ও দন্ড বিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12