সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে পুলিশ পেঁয়াজ বিক্রি করবে

দূরবীন নিউজ প্রতিবেদক :
এবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।পেঁয়াজ সংকট নিরসন ও জনগণের চাহিদা পূরণে ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করা হবে।

প্রাথমিকভাবে নগরীর ৫টি থানার অধীনে সপ্তাহে সাতদিন মাত্র ৪৫ টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি করবে পুলিশ। কোতোয়ালী থানা খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী ও ইপিজেড থানার সামনে প্রতিদিন এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে। খবর ইউএনবির।

এদিকে গণমাধ্যমকে গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, পেঁয়াজের দামের লাগাম টানতে আমরা মাঠে নেমেছি। আমরাও পেঁয়াজ বিক্রি করব।

প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে কিনতে পারবে এই পেঁয়াজ।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পর সিএমপি এই প্রথমবারের মত পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজ নিয়ে জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সিএমপির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, পেঁয়াজ সংকট শুরু হওয়ার এক মাস পর গত ১৯ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীতে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12