সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। দুর্দান্ত রক্ষণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ভর করে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ষোলোতে উঠলো দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচের ১৫ মিনিটের আগেই হুয়ান আরিয়াসের প্রথম স্পর্শে নেওয়া দুর্দান্ত শটেই আসে একমাত্র গোল, যা শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।
প্রথমার্ধে পুয়ের্তা ও লুইস দিয়াজ গোলের সুযোগ হাতছাড়া করেন। অন্যদিকে, ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি ইয়োহান মোহিকার শক্তিশালী শট দুর্দান্তভাবে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজ আরও দুটি দারুণ সুযোগ পান। একটি গোল অল্পের জন্য অফসাইডের কারণে বাতিল হয়, আরেকটি একান্ত সুযোগে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি।
তবে আক্রমণে ধার দেখাতে পারেনি ঘানা। পুরো ৯০ মিনিটে তারা উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি এবং কার্যকর শটও নিতে ব্যর্থ হয়।

এই জয়ের ফলে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার ভ্যাঙ্কুভারে। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের কাছে হেরে আবারও বিশ্বকাপ অভিযান শেষ হলো ঘানার।

আ. দৈ/কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12