সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

গাজীপুরে গভীর রাতে বোমা বিষ্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

দূরবীন নিউজ ডেস্ক:
গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের আব্দুল জলিল মোড়লের বাড়িতে গতকাল গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় অজ্ঞাত লোকজন জলিল মোড়লের বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা ১টি বোমা বসত ঘরের সামনে বিস্ফোরিত হয়। বাড়ির ভেতরে এবং বাড়ির চারপাশে কমপক্ষে ৩টি বোমা নিক্ষেপ করা হয়। বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জলিল মোড়ল গণমাধ্যমকে জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন হঠাৎ প্রচুর শব্দে সবার ঘুম ভাঙে। এসময় তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

এদিকে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে । এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

স্থানীয় শ্রীপুর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তা নাজমুল সাকিব গণমাধ্যমকে জানান, স্থানীয়ভাবে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানা থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ে মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12