সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সাব -রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায়, মৃত্যুদণ্ড -৪, যাবজ্জীবন-১

দূরবীণ নিউজ ডেস্ক :
দেশের চাঞ্চল্যকর কুষ্টিয়ায় সদর সাব -রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় বিচারিক আদালত ৪ আসামির মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। একমাত্র যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইদুল ইসলাম ও মনোয়ার হোসেন ডাবলু কুষ্টিয়া সদর সাব রেজষ্ট্রি অফিসের স্টাফ ছিলেন।

কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেরঝন। তিনি জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিষ্ট্রার নূর মোহাম্মদ শাহকে (৫০) শহরের আড়ুয়াপাড়া এলাকার বিসি ষ্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা।

নূর মোহাম্মদ শাহের দেশের বাড়ি কুঁড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে তিনি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার চার দিন পর পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12