সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

কুমিল্লাকে ৭ উইকেটে পরাজিত করেছে রাজশাহী

দূরবীণ নিউজ ডেস্ক :
বিপিএল কুমিল্লা ওয়ারিয়র্সকে ৭ উইকেটে পরাজিত করেছে রাজশাহী রয়্যালস। কুমিল্লার দেয়া ১৭১ রানের লক্ষ্য ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পাড়ি দেয় রাজশাহী।

মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহদেম চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ওয়ারিয়র্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী রয়্যালস।

আফিফ হোসেন ৫৩ বলে দুই ছক্কা ও আট চারে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৯ বলে ২৭ রান করেন লিটন দাস। শোয়েব মালিক এক রানে ফিরে গেলেও রবি বোপারার ২২ বলে ৪০ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ৮ বলে ২১ রানের উপর ভার করে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

ব্যাট করতে নেমে ডেভিড মালানের ঝড়ো সেঞ্চুরিতে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানের বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ‍ওয়ারিয়র্স।

৫৪ বলে অপরাজিত ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে ডেভিড মালান। ৯ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ই্ংলিশ ব্যাটসম্যান। এছাড়া রাজাপাকসের ১০, সৌম্য সরকারের ২০ ও দাসুন শানাকার ১১ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০ ওভঅরে ১৭০ রান সংগ্রহ করে কুমিল্লা।

রাজশাহীর বোলারদের মধ্যে, মোহাম্মদ ইরাফান, আবু জায়েদ ও আন্দ্রে রাসেল ২টি করে এবং রবি বোপারা ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12