সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

করোনা বিষয়ে সেবা ও পরামর্শ দিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্যোগ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন রোধে ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন‘ এই স্লোগানকে সামনে রেখে সেবা নিয়ে এগিয়ে এসেছে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’’। সরকারের স্বাস্থ্য বাতায়নের পাশাপাশি জনগনকে সহযোগিতা করতে এই উদ্যোগ নিয়েছে আমুস।

সেবা পেতে এই নম্বরগুলোতে ফোন করে ডা. সুব্রত ঘোষ -০১৭১১০৩১৯৮৪, ডা. হাসনাত মুন -০১৭১০৪৩৭২৪৭, ডা. কার্তিক সাহা-০১৭১১৩১৩৭৪২। এছাড়াও সরকারের স্বাস্থ্য বাতায়ন-৩৩৩, ১৬২৬৩, আইইডিসিয়ার’র-১০৬৫৫ ও ০১৯৪৪-৩৩৩২২ পরামর্শ সেবা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এই উদ্যোগের কথা জানান। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের মহামারিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ২৪ ঘন্টা চিকিৎসা সেবা ও পরামর্শ পেতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পাশাপাশি অন্যরাও এ সেবা নিতে যোগাযোগ করতে পারেন।  তিনি জানান, সরকারের স্বাস্থ্য বাতায়নের নাম্বারগুলোতে যোগাযোগ করে লাইন পেতে সমস্যা হয়। তাই আমাদের এই উদ্যোগ।

মুক্তিযোদ্ধার সন্তান ডা. সুব্রত ঘোষ জানান, মুঠো ফোনে আমরা প্রাথমিক সেবাটা দেয়ার চেষ্টা করব। যদিও রোগি না দেখে ডাক্তারি সেবা প্রদান কঠিন। অনেকেই জ্বর, গলা ব্যাথা হলে কিংবা শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা হলে বর্তমানে ভয় পাচ্ছে। যারা সরাসরি ডাক্তারি সেবাটা নিতে পারছেনা তাদের জন্য আমরা কথাগুলো ফোনে শুনে যথাবিহিত ব্যবস্থাপত্র ও পরামর্শ দেয়ার চেষ্টা করব।

তিনি বলেন, আমি মনে করি, মুঠো ফোনে চিকিৎসা সেবা দেয়া ঠিক না, তারপরও বৈশ্বিক এই দুর্যোগের সময়ে জনগনকে সেবা দেয়া যোক্তিক মনে করছি এবং আমুস সংগঠনের এই উদ্যোগকে সহযোগিতা করে নিজেকে দেশের সেবায় আরো নিয়োজিত করতে পেরে গর্ব বোধ করছি।

আমুস কেন্দ্রীয় কমিটির সহযোগিতা নিতে ০১৬১১-৭১৭৭২৫, ০১৯১১-৭১৭৭২৫ মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও সারাদেশের বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ সকল নাগরিকবৃন্দ সেবা পেতে যোগাযোগ করতে পারে এইসব নাম্বারগুলোতে। এই সেবা প্রাথমিক সেবা হিসাবে গণ্য হবে। যেকোন অসুস্থ মানুষ এই সেবা পেতে শুধু মাত্র সমস্যার কথা বলে ডাক্তারদের সহায়তা নিতে পারবে। # প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12