সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ১ এপ্রিলে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষাটি স্থগিত করা হয় । তবে পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

১ এপ্রিল থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল।

রোববার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জানা গেছে, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা এলো।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে সাড়ে ১০ লাখ নিয়মিত।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে কাছাকাছি সময়ে সিদ্ধান্ত জানানো হবে। সেই আলোকে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলো। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12