সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

করোনাভাইরাস মুক্ত উত্তর কোরিয়া !

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বের একমাত্র দেশ উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে তারা এখন সম্পূর্ণ করোনাভাইরাসের শঙ্কা মুক্ত। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি জানা যায়। অথচ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইসাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখে পৌছেছে।

পারমাণবিক শক্তি সম্পূর্ণ এই দেশটি জানুয়ারি থেকে লকডাউন জারি করে। চীনে আক্রান্তের খবর জানার সময় থেকেই তারা কঠোর নিয়ম মেনে চলছে। খবর আল জাজিরা’র ।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল ইমার্জেন্সি এন্টি এপিডিমিকের প্রধান পাক মুংগ সু বলেছেন, আমাদের প্রচেষ্টা সম্পূর্ণ সফল হয়েছে। আমাদের দেশে একজন মানুষও করোনায় আক্রান্ত নয়।

তিনি বলেন, আমরা দেশে প্রবেশকারী সবার উপর উপর নজর রেখেছি, কোয়ারেন্টাইন, বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ, পণ্য জীবাণুমুক্ত করা থেকে শুরু করে স্থল ও সমুদ্র সীমাও বন্ধ করে রেখেছিলাম।

যেখানে অন্য দেশগুলোতে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ ছাড়িয়েছে। এশিয়ার চীন ও দক্ষিণ কোরিয়ায় খুব ভয়াবহভাবে হানা দিয়েছে এই ভাইরাস। অথচ উত্তর কোরিয়া দাবি করছে তারা এখনো সংক্রমণের বাইরে রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছে, উত্তর কোরিয়া ভাইরাস থেকে এখনো সুরক্ষিত নয়। দেশটিতে রয়েছে দুর্বল চিকিৎসা ব্যবস্থা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যা ভাইরাস সংক্রমণের পর খাদ্য সঙ্কট সৃষ্টি করতে পারে। জাতিসঙ্ঘের মতে উত্তর কোরিয়ায় ৪১ ভাগ মানুষই অপুষ্টিতে ভুগছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12