সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

করোনাভাইরাসে ইরানে ৮জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাসে ইরানে ৮জনের প্রাণহানি এবং আরো ৪৩ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে ওই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহ দেশের সব সিনেমা হল, প্রদর্শনীও বন্ধ থাকবে। (রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট খবরে প্রকাশ করে নতুন করে একজনের মৃত্যু ও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে ইরান।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখাপাত্র কিয়ানুশ জাহানপুর বলেছেন, আমরা এখন পর্যন্ত মোট ৪৩ জনকে করোনা সংক্রমিত হিসেবে পেয়েছি। এছাড়া এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

এরআগে বুধবার ইরানের কোম শহরে প্রথমবারের মতো করোনা আক্রান্ত দুই রোগী শনাক্ত হন। পরে ওই দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশটির কোম, মারকাজি, গিলান, আর্দাবিল, কেরমানশাহ, কাজভিন, জাঞ্জান, মাজান্দারান, গোলেস্তান, হামদান, আলবার্জ, সেমানান, কুর্দিস্তান ও রাজধানী তেহরান প্রদেশের সব স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইরান সরকার।

এছাড়া দেশটির রাজধানী তেহরানে সাবওয়ে স্টেশনের সব ঝর্ণা ও বিস্ট্রো (খাবারের দোকান) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ। প্রতিদিন সব বাস ও মেট্রোরেল জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে।

এদিকে, ইরানে করোনাক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় দেশটির সঙ্গে সব ধরনের বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে কুয়েত এভিয়েশন কর্তৃপক্ষ।

কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, ইরান থেকে আগত যেকোনও পর্যটক এবং যাদের ইরানের রেসিডেন্সি পারমিট অথবা এন্ট্রি ভিসা রয়েছে তারা উপসাগরীয় এই দেশে প্রবেশ করতে পারবেন না। নতুন করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার চিত্র না আসা পর্যন্ত কুয়েতিদের ইরান সফর না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের দুই ডজনের বেশি দেশে ছড়িয়েছে।

শনিবার পর্যন্ত চীনে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৯৩৬ জন এবং মারা গেছেন দুই হাজার ৪৪২ জন। তবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮০০ জন এবং প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৬৩ জন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12