সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ইরানে ৫৭ গবেষক দল করোনার ওষুধ তৈরিতে কাজ করছে

দূরবীণ নিউজ ডেস্ক:
ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে জানা যায়। করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য টিকা পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এর মানব পরীক্ষা শুরু হবে।

এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের গবেষকরা এ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণামূলক তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

এর আগে ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরেক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান হচ্ছে ওষুধের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশীয় কোম্পানি ও গবেষকদের প্রচেষ্টায় ইরান ওষুধের কাঁচামালের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সাঈদ নামাকি।

তিনি বলেন, ইরানের তরুণদের কঠোর পরিশ্রম এবং বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ইরান মাত্র ৬০ দিনের মধ্যে করোনা প্রতিরোধের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।# সূত্র: পার্সটুডে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12