সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ইভিএম মেশিনে ভোট . কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করলে ব্যবস্থা নেয়া হবে : সিইসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন,কোনো দিনই নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা ছিল না। তিনি বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে সমস্যা করতে চাইলে, অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলের আস্থা ছিল, এটি কোনোদিন দেখিনি। সুতরাং যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য একরকম হবে। আবার যারা বিরোধী দলে আস্থা ইসির ওপর তাদের আসবে না– এটিই দেশের পকিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনে সচেষ্ট। আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করব না। তথাপি কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা-অনাস্থা তাদের মানসিকতার ওপর নির্ভর করে।

সিটির ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে কিনা, এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা আরও বলেন, সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মাঠে আছে, নিরাপত্তার দিক থেকে কোনো অসুবিধা হবে না। ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কথা আমি বিশ্বাস করি না। এ সময় তিনি ঢাকা সিটির সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

ইভিএমে ভালো ভোট হবে জানিয়ে তিনি বলেন, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএম বিষয়ে যথেষ্ঠ প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা যে কোনো সাহায্য-সহযোগিতা করবেন। ভোটাররা তাদের ইচ্ছামতো ইভিএমে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন এই আহ্বান জানাই আমি।

# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12