সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আফগানিস্তানের ৮১ নারী ফুটবলার পাকিস্তানে আশ্রয় নিলেন

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
আফগানিস্তানের ৮১ নারী ফুটবলার পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। আরো ৩৪ নারী ফুটবলার পাকিস্তানে যাবার চেষ্টায় রয়েছেন। পরবর্তীতে এই নারী ফুটবলাররা পাকিস্তান থেকে অন্য দেশে পাড়ি জমাবেন বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানে নারীদের ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলা নিষিদ্ধ। তাই নারী খেলোযাররা পরিবারের সদস্যদের নিয়ে অন্যদেশে আশ্রয় নিচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ৮১ আফগান নারী ফুটবলার পাড়ি জমিয়েছেন প্রতিবেশি পাকিস্তানে। আরো ৩৪ নারী ফুটবলারের পাকিস্তানে আসার কথা রয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উমর জিয়া বলেন, ‘আপাতত পাকিস্তানে থাকবেন এই ফুটবলার ও তাদের পরিবার।

৩০ দিন পর তারা তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার জন্য আবেদন করবেন।’ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের পাঠানোর ব্যাপারে চেষ্টা করবে আন্তর্জাতিক সংস্থাগুলো। তোরখাম সীমান্ত দিয়ে তারা পাকিস্তান পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশ ছাড়ছেন বহু মানুষ। তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী ও খেলোয়াড়।
কিছুদিন আগে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নারীদের খেলাধুলা অপ্রয়োজনীয় ও ইসলাম বিরোধী’। ছেলেদের খেলাধুলায় বাধা না দিলেও নারীদের খেলায় অংশগ্রহণ এক প্রকার নিষিদ্ধ করে দিয়েছে তালেবান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12