সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

আদালত কচুয়া উপজেলার চেয়ারম্যান শিশিরকে জেলে পাঠিয়েছে

দূরবীণ নিউজ ডেস্ক :
চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কচুয়া উপজেলার বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে জেল হাজতে পাঠিয়েছে ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে ঘুষি, চর, থাপ্পড় মারা এবং বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলার আসামি চেয়ারম্যান শাহজাহান শিশিরকে জেল খানার পাঠিয়ে দেয়।

আসামি আদালতে আত্মসমর্পণ করতে এলে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ জুলাই কচুয়া উপজেলা পরিষদ এলাকায় ‘কচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়’ নির্মাণ কাজ পরিদর্শনে গেলে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীদের মারধরের শিকার হন প্রকৌশলী নুরে আলম। এই ঘটনায় ওইদিন রাতেই নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় চেয়ারম্যানসহ আরো দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. হেলাল উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. আজাদ হোসেন। এই ঘটনায় গত ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এদিকে, প্রকৌশলীকে মারধরের ঘটনাটি তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয় স্থানীয় সরকার বিভাগ থেকে। নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার ঘটনাটি তদন্ত করেন। বর্তমানে তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিলের অপেক্ষা। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12