সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

অর্থ আত্মসাতের মামলায়,ইভ্যালির রাসেল ফের এক দিনের রিমান্ডে আর নাসরিন কারাগারে

শামীমা নাসরিন ও মো: রাসেল - ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রাসেল ফের এক দিনের রিমান্ডে আর চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দ্বীয় দফা এই দম্পতির ৭ দিন করে রিমান্ডের আবেদন করে ছিলেন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক আসামি মো: রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে রিমান্ডে আবেদন শুনানি গ্রহণ করেন। পরে আদালত ইভ্যালির এমডি মো: রাসেলের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর আদেশ জারি করেন।শামীমা নাসরিন ও মো: রাসেল – ফাইল ছবি

মঙ্গলবার দুপুরে আসামি মো: রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে প্রথম দফায় ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার শেষ হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।

পরদিন ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র‌্যাব সদর দফতরে নেয়া হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12