সর্বশেষঃ
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

অবশেষে কিম জং-উন জনসমক্ষে এলেন

দূরবীণ নিউজ ডেস্ক :
অবশেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রায় তিন সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর জনসমক্ষে হাজির হয়েছেন । ওই দেশের রাষ্ট্রীয় টেলিভিশন গত শুক্রবার এই খবর দিয়েছে। খবরে বলা হয়, কিম রাসায়নিক সার উৎপাদনের একটি কারখানা উদ্বোধন করেছেন।

গত তিন সপ্তাহ ধরে কিমের শোচনায় শারীরিক অবস্থা এমনকি তার মৃত্যুর খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। অনেক পশ্চিমা গণমাধ্যম কিমের সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নানা বিশ্লেষণ প্রচার করে।

শুক্রবার টেলিভিশনে প্রচারিত খবরে দাবি করা হয়, কিম একটি কারখানা উদ্বোধনের ফিতা কেটেছেন এবং তার চারপাশে সমবেত লোকজন ব্যাপক আনন্দ প্রকাশ করেছে এবং হর্ষধ্বনি দিয়েছে। তবে টেলিভিশনে কোনো ভিডিও ফুটেজ বা ছবি প্রকাশ না করায় এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়। # সূত্র : পার্স টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12