সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ভারতে ৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারে

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রায় ৩০ কোটি মানুষ ভারতে করোনাভাইরাসের আক্রান্ত হতে পারে। এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষ একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। খবর বিবিসি বাংলার।

ওয়াশিংটন এবং দিল্লিভিত্তিক সেন্টার ফর ডিজিজ, ডিনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ড. রামানান লাক্সমিনারায়ানান বিবিসিকে বলেছেন, ভারত হবে করোনাভাইরাস মহামারির পরবর্তী ‘হট-স্পট’ এবং দেশটিকে অতি জরুরিভিত্তিতে ‘করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সুনামির’ জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা অনুমান করতে যে গাণিতিক সূত্র অনুসরণ করা হয়েছে, তা ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা হলেও কমপক্ষে ৩০ কোটি লোক এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।
তিনি বলেন, এই ৩০ কোটি মানুষের মধ্যে ৪০ থেকে ৮০ লাখ মানুষের শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করতে পারে, যাদেরকে হাসপাতালে নিতে হবে।

ড. নারায়ানান ভয়াবহ এই চিত্র এমন দিনে দিলেন যেদিন সরকারি হিসাবে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১৪৯। তবে এই বিশেষজ্ঞ মনে করেন, পরীক্ষা কম হচ্ছে বলে সংখ্যা এত কম।

‘এখন যেসব দেশে মহামারি চলছে, সেসব দেশের পরিস্থিতি থেকে ভারত সম্ভবত দুই সপ্তাহ পেছনে রয়েছে। ইটালি বা স্পেনে এখন আমরা যেটা দেখছি বা চীনে আমরা সম্প্রতি যেমন দেখেছি, আগামী ক’সপ্তাহের মধ্যে ভারতকেও তেমন সুনামির মতো রোগীর স্রোতের মুখোমুখি হতে হবে।’

ড. নারায়ানান বলেন, জনসংখ্যার ঘনত্বের কারণে ভারত বিশেষ হুমকির মুখোমুখি।

ভারত কতটা প্রস্তুত ? ড. নারায়ানান মনে করেন, ইউরোপের আক্রান্ত দেশগুলোর তুলনায় ভারতের চিকিৎসার অবকাঠামো অনেক দুর্বল।

ভারতে বর্তমানে ৭০ হাজার থেকে ১ লাখের মতো আইসিইউ বেড রয়েছে, যেটা ৪০ থেকে ৮০ লাখ রোগী সামলানোর জন্য নিতান্তই অপ্রতুল বলে মনে করছেন ড. নারায়ানান।

তিনি বলেন, ‘সুনামি ধেয়ে আসছে ভারতের দিকে। আপনি যদি বসে বসে দেখেন, তাহলে ধ্বংস হয়ে যাবেন। বাঁচার জন্য আপনাকে জান-প্রাণ দিয়ে ছুটতে হবে।’ # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12