সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সমাবেশে সন্ত্রাসীদের হামলা আফগানিস্তানে ২৭ জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
আফগানিস্তানে সমাবেশে সন্ত্রাসীদের হামলা ও গুলিতে ২৭ জনের মৃত্যু এবং অনেক আহত হবার খবর পাওয়া গেছে। ওই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র জানান, শুক্রবার সমাবেশে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নিয়েছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ আব্দুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন। বন্দুকধারীরা প্রথমে রকেটের গোলাবর্ষণ করে পরে রাইফেল দিয়ে গুলি চালায়।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন কাওয়াজুনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ যেখানে বসেছিলেন তার কাছাকাছি এসে একটি রকেটের গোলা পড়ে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা গুলি চালায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। হামলার খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। # পার্সটুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12