সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সরকার শত বছরের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে : তাজুল ইসলাম

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সরকার বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য শত বছরের পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। অচিরেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১০ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিংয়ের স্পেশাল মোটিভেশনাল ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট এ আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ প্রমুখ।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার রূপকল্প এবং টেকসই উন্নয়নের জন্য শত বছরের পরিকল্পনা গ্রহণ করছে। ’ ‘দেশ, জাতি ও মানুষকে সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে মানুষ হিসেবে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আমি হই সবার জন্য কল্যাণকর।’

রেজিমেন্ট ক্যাম্পিংয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০টি জেলার পাঁচটি বিশ্ববিদ্যালয়সহ ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ বিএনসিসি প্লাটুন হতে ৫৫০ ক্যাডেট ও কর্মকর্তা অংশ নেন।

ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং এবং আত্মোন্নয়ন মূলক প্রশিক্ষণ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ দেওয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12