সর্বশেষঃ
অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান জামালপুরে সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতালে দুদকের অভিযান কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে নতুন খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। ​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

​ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার উদ্যোগের কথা জানিয়ে প্রশাসক বলেন, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শিক্ষার্থীদের বিনামূল্যে পরিদর্শন করানো হবে।

​নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

​ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রশাসক বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নাগরিকদের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বলেন, যত্রতত্র খালের ওপর অপরিকল্পিত ব্রিজ নির্মাণ না করে সিটি কর্পোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দিন। নাগরিকদের খাল পারাপারের জন্য প্রয়োজনীয় কালভার্ট সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেবে।

​খেলার মাঠ প্রসঙ্গে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে প্রায় ১.৫ একর জমির ওপর আরেকটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করবে ডিএসসিসি। পাশাপাশি আজ উদ্বোধনকৃত মাঠে আলোকসজ্জা ও নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

​প্রশাসক আশা প্রকাশ করেন, একটি উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মাঠ থেকে উপকৃত হবেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবীউল্লাহ নবী এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12