সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের 

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে পুরো কমিশন আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আকস্মিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করেন। উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি আরো জানান,আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে দুদক চেয়ারম্যানের সাথে ছিলেন দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সচিব মো. সাইদুর রহমান খান, বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা বিভাগ এবং এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা। দুদকের এই পরিদর্শন টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করতে যান।

পরিদর্শনকালে তাঁরা জরুরি বিভাগ সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ পরিদর্শন করেন। সেবাপ্রত্যাশী রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। রোগীদের কাছে হাসপাতালে দালালদের দৌরাত্ম, ডাক্তারদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকা, অবহেলা, ভোগান্তির অভিযোগ শোনেন।

অভিযোগের বিষয়ে কমিশনের চেয়ারম্যান, কমিশনারগণ, দুদক সচিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, আগামীতে সারাদেশে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিতকল্পে দুদকের অভিযান অব্যাহত থাকবে।

#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12