সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ছিনতাইকারীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়েছে

নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলতার ভয়াবহ অবনতির ফলে জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলছে। পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের নিরাপত্ত্বা নিয়েই বেশি আতঙ্কে রয়েছে প্রশাসন।
এরই মধ্যে খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর থেকে প্রায় মাত্র ৩০০ মিটার দূরে।

পুলিশ জানায়, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। রাত আড়াইটার দিকে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে শাহ আলমের দুই হাতের কব্জির ওপর কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশের টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কব্জি গুরুতর জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12