জেলা প্রতিনিধি
এবার ঈদযাত্রায় সাড়া দেশেই সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনা অনেক বেড়েছে । এরমধ্যে রয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ থানা চত্বরে রাখা হয়েছে৷ সোমবার (২৫ মে) সকালে মরদেহগুলো উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়৷ সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে মরদেহগুলো থানা চত্বরে রাখা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এর আগে আজ সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নওগাঁর মান্দা উপজেলাগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী ছিল ও ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতীতে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড এবং চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন জায়গা থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
#