মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর নিহত -৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।। ওই ঢ়টনায় আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন।

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনা কীভাবে ঘটলো তা পরে জানানো হবে বলেও জানিয়েছেন আইএসপিআরের এই কর্মকর্তা।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12