সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর: আসিফ নজরুল

দূরবীণ নিউজ প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে না থেকে ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‍উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘শ্রমবাজার সম্প্রসারণের জন্য আমরা অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি করেছি। অনেক বছর যাবৎ আমরা অদক্ষ শ্রমবাজারের ওপর নির্ভরশীল, মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়া হোক অদক্ষ শ্রমিকরা যাবেন, অনেক টাকা বেতন পাবেন, প্রতারিত হবেন, কেউ কেউ দেশে ফেরত আসবেন।

সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। ইতোমধ্যে অনেকগুলো দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।’

চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। ইউরোপের সার্বিয়া, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা।এ ছাড়া মরিশাস, ইরাকে নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরে সিজনাল কর্মী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গে চুক্তি হয়েছে।’

জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানান ‍উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘বিদেশে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ফার্ম করা হয়েছে এবং হচ্ছে।

সৌদি আরবে যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেওয়ায় আটক হয়েছিল, তাদের মধ্যে ১৮৭৬ জনকে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।’
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে।’ কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12