সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা জহুরের বিরুদ্ধে সোয়া ৩ কোটি টাকার মামলা দুদকের

দূরবীণ নিউজ প্রতিনিধি:
ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুর আহমদের বিরুদ্ধে অর্ধশত ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে দÐবিধি ৪০৯/৪২০ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জামালপুর শাখার সাবেক ব্যবস্থাপক (এক্সিকিউটিভ অফিসার) সৈয়দ জহুর আহমদে ২০১০ সালের ২১ নভেম্বর থেকে ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত জামালপুর শাখায় ক্রেডিট কার্ড এবং আইবিটিএ সফটওয়্যার সম্পর্কিত যাবতীয় কাজ করার দায়িত্ব পালন করেছেন।

এ সময় প্রতারণামূলকভাবে তার ও তার স্ত্রী মিসেস উম্মে মরিয়ম ফেরদৌসের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ইস্যুকৃত ৪টি ক্রেডিট কার্ডের মাধ্যমে মালামাল ক্রয় করেন। এছাড়া ঋণ হিসাবে নগদ টাকা উত্তোলন করেন যা তারা পরিশোধ করেননি।

এর বাইরে মোট ৪৫ জন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকের নামে ইস্যু করা বিভিন্ন কার্ডের বিপরীতে জমা করা অর্থ সঠিক সময়ে কার্ডের হিসেবে ব্যাংকে জমা না করে বিভিন্ন কার্ড হিসাবের বিপরীতে মোট ৩ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৫৫ টাকা আত্মসাৎ করেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12