সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

দুদকের মামলা বাতিল চেয়ে শামীম এস্কান্দারের আপিল ৫ জুন শুনানি

দূরবীণ নিউজ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলা বাতিলের আবেদনের শুনানি আগামী ৫ জুন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২৯ মে) শামীম এস্কান্দারের পক্ষে আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে শামীম এস্কান্দারের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, গত ১৭ এপ্রিল শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বাতিলের আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর অনুসন্ধানে নেমে শামীম এস্কান্দারকে সম্পদ বিবরণী জমা দিতে ২০০৭ সালে নোটিশ দেয় দুদক। অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থাটি। মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম এস্কান্দার ও তার স্ত্রী। এরপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তা আপিল বিভাগের রায়েও বহাল থাকে। ২০১৯ সালে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত।

এর মধ্যে ২০১৬ সালে মামলাটি বাতিল চেয়ে শামীম এস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন শামীম এস্কান্দার ও তার স্ত্রী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12