সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

তুর্কি প্রেসিডেন্টএরদোগানের ওমরাহ সফরকালে কাবাগৃহে প্রবেশ

দূরবীণ নিউজ ডেস্ক :

পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে এখন সৌদি আরবে অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পবিত্র ওমরাহ আদায়ের সময় কাবাগৃহে প্রবেশের বিরল গৌরব অর্জন করলেন তিনি।

শুক্রবার হারামাইনের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে তাওয়াফ ও ইবাদত করছেন এরদোগান। পরে তিনি পবিত্র কাবাঘরে প্রবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ প্রতিনিধি দল নিয়ে জেদ্দায় এসে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানান সৌদি বাদশার উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

এরপর আল সালাম রয়েল প্যালেসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এরদোগানের সৌজন্য সাক্ষাত হয়।

আনুষ্ঠানিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজনের পর স্থানীয় সময় শুক্রবার এরদোগান ও তুরস্কের প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালন করেন। এ সময় মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা তাদেরকে শুভেচ্ছা জানান। এরপরই তার সম্মানে পবিত্র কাবা ঘরের দরজা উন্মুক্ত করা হয়।

এরদোগানের সাথে এই সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনিও ওমরাহ পালনের পাশাপাশি কাবাঘরে প্রবেশের সম্মান লাভ করেন।

সূত্র : হারামাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12