সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

“জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছে: ইলিয়াস কাঞ্চন

দূরবীণ নিউজ ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, “জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ। একই সঙ্গে জায়েদের করা মিটিংও বাতিল বলে দাবি করলেন ইলিয়াস কাঞ্চন ।

সোমবার (৭ মার্চ) এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা আজ সংবাদ সম্মেলনে বলেন, “জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। তিনি আমাকে ধোঁকা দিয়েছেন। মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তাই তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।”

জায়েদ খান অপরাধ করেছেন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে কাগজ দেখিয়েছেন জায়েদ সেটি গত ৯ ফেব্রুয়ারির রায়ের। এটা ধোঁকা। এটা ছলনা। এটা অপরাধ।’

জায়েদ খানের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না তা জানতে চাইলে সমিতির সভাপতি বলেন, ‘আমরা আমাদের কার্যকরী মিটিংয়ে এ বিষয়টি নিয়ে কথা বলব। সভাপতি হিসেবে সংবিধান অনুযায়ী যা করা যায় সেই ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির সাতজন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ওইদিনের কোরাম অপূর্ণ থেকে গেলো। তাই ওই মিটিংও বাতিল হয়ে গেছে।’

বর্তমানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটিতে নিষেধাজ্ঞা রয়েছে। নিপুণ ও জায়েদের কেউই এই পদে দায়িত্ব পালন করবেন না। আগামী ৪ এপ্রিল এই মামলার রায়ের শুনানির দিন ধার্য করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12