সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার অভিনেত্রী একা, কারাগার থেকে মুক্তি পেলেন

- ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
চলচ্চিত্র অভিনেত্রী ও ঢাকাই সিনেমার সিমন হাসান একা (৪২) গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার।

এর আগে গত ২২ আগস্ট রাজধানীর হাতিরঝিলের উলন রোডের বাসায় গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জামিন পান ঢাকাই সিনেমার অভিনেত্রী একা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জামিনের আদেশ দেন। তার আগে গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পান অভিনেত্রী একা।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী একাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সময় পুলিশ একার বাসায় অভিযান চালিয়ে রুমের বিছানার ওপর থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৫৫০ মিলিগ্রাম মদ উদ্ধার করে। এ ঘটনায় হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।

এরপর ১ আগস্ট একাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এজাহারে বাদী উল্লেখ করে বলেন, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে তিন মাস ধরে কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ছয় হাজার টাকা চান। তখন একা তাকে বলেন, ‘তোকে দিয়ে আর কাজ করাব না।’

এরপর হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন। পাওনা টাকা না দিলে যাবেন না জানালে হাজেরা বেগমকে এলোপাতাড়ি মারপিট করেন একা এবং রান্নাঘর থেকে বটি এনে মাথায় কোপ দেন। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাঁ-হাত জখম হয়। তখন ভিকটিম চিৎকার দিলে একা তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12