সর্বশেষঃ
চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

করোনা টিকা বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিন : হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছেন হাইকোর্ট।

আজ রোববার (৪ জুলাই) বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই বিষয়টি নজরে আনেন সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট এস কে জাহাঙ্গীর আলম। খবর বাসস।

লেখাপড়ার উদ্দেশে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে আদালতের নজরে আনেন আইনজীবী অ্যাডভোকেট এস কে জাহাঙ্গীর আলম।

তখন আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেন।

এসময় আইনজীবী জাহাঙ্গীর আলমকেও শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদনও করতে বলেন আদালত।

ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বাসস’কে বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেয়ার বিষয়টি মৌখিক আকারে আদালতের নজরে আনা হয়। আদালত বলছেন বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলতে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12