সর্বশেষঃ
তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আন্দোলনের মুখে পোশাক কারখানাতে ঈদের ছুটি ১০দিন

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
আন্দোলনের মুখে পোশাক কারখানাতে বাড়ল ঈদের ছুটি। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের ঈদের ছুটি ৩ দিনের বেশি দেয়া যাবে না। কিন্তু বিভিন্ন কারখানায় ছুটি বৃদ্ধির দাবিতে আন্দোলন হচ্ছে।

আন্দোলনের মুখে বাড়ানো হয়েছে ঈদের ছুটি। শ্রমিকদের কোনো বকেয়া পাওনা রাখা হবে না। নির্ধারিত সময়েই তাদের বেতন, বোনাস পরিশোধ করা হবে এবং ঈদের ছুটিও অন্য কারখানার মত ১০দিন পাবে ।

আজ সোমবার (১০ মে) সকাল থেকে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকার ফুয়াং ফুড লিমিটেড কারখানার সামনে শ্রমিকেরা ঈদের ছুটি বাড়ানো ও বোনাসের দাবিতে কয়েক দফা অবরোধ ও বিক্ষোভ করে। পরে তাদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।

টঙ্গীর মিলগেট এলাকার একটি পোশাক কারখানাতেও ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সংঘর্ষে পুলিশসহ ২৭ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার ফুয়াং ফুড কারখানার শ্রমিকদের চলতি মে মাসের বেতন পরিশোধে কথা ছিল। এবং ঈদ বোনাস ও আসন্ন ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফুয়াং ফুডের শ্রমিকেরা।কিন্তু কারখানা কর্তৃপক্ষের তালবাহনায় বকেয়া বেতন ও ঈদ বোনাস ও ১০দিন ঈদের ছুটি ব্যাপারে আশ্বাস না থাকায় এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এ ব্যাপারে কর্তৃপক্ষের আশ্বাস না পেয়ে সকাল সাড়ে সাড়ে ১০টার দিকে তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। সেখানে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, শ্রমিকদের অবরোধ চলাকালে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বেতন ও ঈদ বোনাসের ও ছুটির আশ্বাস দিয়ে তাদেরকে সড়ক থেকে সরে যেতে বলা হয়। পরে শ্রমিকেরা আশ্বাস পেয়ে কাজে যোগ দেন।

তিনি জানান, মহাসড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন ও বোনাস পরিশোধ করবে এবং ঈদের ছুটির বিষয়ে কর্তৃপক্ষ একমত পোষণ করেন বলে জানায়।

কারখানার ম্যানেজার শুক্কুর মাহবুব বলেন, শ্রমিকদের কোনো বকেয়া পাওনা রাখা হবে না। নির্ধারিত সময়েই তাদের বেতন, বোনাস পরিশোধ করা হবে এবং ঈদের ছুটিও অন্য কারখানার মত ১০দিন পাবে ।

তিনি আরও জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ঈদ বোনাস ও ছুটি বাড়াতে সম্মত হয়েছেন।

কারখানার শ্রমিক তানভীর, সোহেল, বুলবুল জানান, পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে রোববার সাত দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তিন দিনের ছুটি বাড়ানো নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন কারখানার শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12