সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

আল আমিন এবং মাওলানা আলী হাসান ৫ দিনের রিমান্ডে

ছবি- সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং মাওলানা আলী হাসান ওসামার
সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

বৃহস্পতিবার (৬ মে) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (৫ মে) শেরেবাংলা নগর থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আল আমিনকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
এছাড়া হামলার পরিকল্পনায় প্ররোচনা দেয়ার অভিযোগে মাওলানা (বক্তা) আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে বুধবার গ্রেফতার করা হয়।

জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12