সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

করোনা আক্তান্ত খালেদাকে ২দিন হাসপাতালে থাকতে হচ্ছে

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরো দুই দিন হাসপাতালে থাকতে হতে পারে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার সুবিধার্থে তাকে হাসপাতালে থাকতে হবে।

বুধবার (২৮স এপ্রিল) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম, তো এখানে অসুস্থ হয়ে এসে ভর্তি হয়নি, নিয়মিত চেক-আপের পরিপ্রেক্ষিতে ভর্তি করা হয়েছে। রাতে যেহেতু একসাথে সব পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি তাই হাসপাতালে থেকেই তার পরীক্ষা নিরীক্ষার কথা ভাবা হয়।’

হাসপাতালে কতদিন থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো নির্ধারিত কিছু না। বলা যায় না যে কয়দিন থাকবেন, তবে আজ আর কাল কিছু টেস্ট করানো হবে। সেগুলো রিভিউ করে দেন (তারপর) সিদ্ধান্ত নেয়া হবে। আজ আর কাল হাসপাতালে আছেন।’

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে রাত ১০টা ১০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা।

এছাড়া হাসপাতালে আসেন খালেদার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. আল মামুন ও ডা. এফ এম সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছিলেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে।’

গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে। যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12