সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দ্বিতীয় দফা রিমান্ডে হেফাজত নেতা আতাউল্লাহ ও ইহতেশামুল

ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দ্বিতীয় দফা হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমিনীর ৬ দিন ও মাওলানা ইহতেশামুল হক সাখীর বিরুদ্ধে আবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসস।

পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ বুধবার আতাউল্লাহ আমীনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
২০১৩ সালের হেফাজতের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে ১৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর মধ্যে মতিঝিল থানার মামলায় ১০ দিন ও পল্টন থানার মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে পল্টন থানার মামলায় ইহতেশামুলকে ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদের ঘটনায় পল্টন থানার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে আরো ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12