সর্বশেষঃ
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ : জেলা প্রশাসন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে জামায়াত: বিরোধীদলীয় নেতা বন্যার্তদের সহযোগি করতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ১২ ইরানকে ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান সরবারহ  করছে রাশিয়া চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ খামেনি সমাহিত হলেন মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

হেফাজত নেতা মওলানা মঞ্জুরুল ইসলাম গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার (১৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব এবং হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে গ্রেফতার করা হয় হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে।

গত কয়েকদিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে গোয়েন্দা ডিবি। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ডিবি। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12