সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

হেফাজতের নেতা মুফতি ইলিয়াস ৭ দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ ডেস্ক:
হেফাজতে ইসলামের সহ-অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদীর বিরুদ্ধেসন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহসান এ রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (১৪ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে গণমাধমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার (১৩ এপ্রিল) তাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় কেরানীগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১২ এপ্রিল) নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদিতা ও অপপ্রচার চালানোর অভিযোগে সোমবার রাতে কেরানীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদরাসা থেকে ইলিয়াস হামিদীকে করে র্যাব।

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে নাশকতার অভিযোগে মঙ্গলবার (১৩ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানায় মুফতি ইলিয়াস হামিদীসহ নয় জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে র্যাব-২ এর ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিন মামলা করেন।

মামলায় এহজারনামীয় অপর আট আসামি হলেন- শরীফ হোসাইন (৩৫), জাকির হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৮), ইউসুফ (৫২), ফজলুর রহমান (৪০), হেলেন (৫২), মামুন (৪০) ও ইউনুস (৫৫)।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12