সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ঢাকা- নিউ জলপাইগুড়ি রুটে “মিতালী এক্সপ্রেস” ট্রেনের উদ্বোধন ২ প্রধানমন্ত্রীর

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ এবং ভারতের দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্তঃদেশীয় ট্রেন “মিতালী এক্সপ্রেস” ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে “মিতালী এক্সপ্রেস” উদ্বোধন করা হয়।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি দূরত্ব ৫৯৫ কিলোমিটার। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার এটি ছেড়ে যাবে এবং ভারতের জলপাইগুড়ি থেকে রোববার ও বুধবার ছেড়ে আসবে।

ট্রেন টি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২ টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০:৩০ টায়। একইভাবে ঢাকা থেকে ছাড়বে রাত ৯:৫০ টায়, ভারতে পৌঁছাবে সকাল ৭:০৫ টায়। ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন বিশিষ্ট এবং রাতে ৪০৮আসন বিশিষ্ট অবস্থায় চলাচল করবে ।

ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি চেয়ার ২ হাজার ৭০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ টাকা এবং এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা যার প্রতিটি তে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স নির্ধারিত। চিলাহাটি স্টেশন থেকেও যাত্রী ওঠানামা করতে পারবেন।

এখানে চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ভাড়া ১হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু করবে। আজ শুধুমাত্র উভয় দেশের প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে রাখলেন।

ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ উপলক্ষে “মিতালী এক্সপ্রেস” ট্রেনটি সাজানো হয়। এ সময় ক্যান্টনমেন্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। / প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12