সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রিজেন্টের সাহেদ-মাসুদের বিরুদ্ধে জাল টাকার মামলার বিচার চলছে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বিচারিক আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ মার্চ দিন ধার্য করেন।

সোমবার (১৫ মার্চ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী র‍্যাবের ডিএডি মজিবুর রহমানসহ চারজন। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

অপর তিন সাক্ষী হলেন- র‍্যাবের এএসআই সানাউল্লাহ, সিপাহী আনিছুর রহমান ও নায়েক নুরুল হক।

জানা যায়, গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র‍্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এরপর গত বছরের ১ নভেম্বর উত্তরা পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন ১৩ জনকে সাক্ষী করে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২৪ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12